গতকাল বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে খুলনার ইকবালনগর বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা বিদ্যালয় রানার-আপ হয়েছে। খুলনা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ইকবালনগর বালিকাবিদ্যালয় ৩-০ গোলে পরাজিত করে ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা বিদ্যালয়কে।
মজিদা বেগম বালিকা বিদ্যালয় এর আগে বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়। দলটিতে খেলেন সুলতানা, রাবেয়া, তন্নী, তানজিলা, কাকলি, তানিয়া মেসী, নিশান, মেরী, ইসরাত মীম, সুমাইয়া, তানিয়া, মোহনা ও জেমিমা।
