প্রতিনিয়ত বাড়িতে, কর্মক্ষেত্রে অগ্নিদগ্ধ, গরম পানিতে হাত পুড়ে যাওয়া, বিদ্যুত্ লাইন থেকে ছোট খাটো দুর্ঘটনা ঘটে থাকে। বাড়িতে আগুনে পোড়া রোগীর চিকিত্সা ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সাবেক বিশেষজ্ঞ ডা. আব্দুর রশিদ। তিনি বলেন, আগুনে পোড়া বা গরম পানি, গরম দুধ বা রান্নার সময় সামান্য পুড়ে যাওয়া অংশে অনেক ক্ষেত্রে ফোস্কা বা বি¬স্টার হতে পারে। এ ধরনের ফোস্কা পরিষ্কারের জন্য কোন ধারালো জিনিস যেমন: সূচ, ব্লেড ইত্যাদি দিয়ে সামান্য ছিদ্র করে ফোস্কার ভিতরের পানি বের করে দিতে হবে। তার পরামর্শের আরও যে তথ্য রয়েছে তা হচ্ছে: অনেকে ফোস্কার উপরের সবটুকু চামড়া তুলে ফেলে যা করা মোটেই উচিত নয়। কারণ উপরের চামড়াটুকুই উন্নতমানের ড্রেসিং বা বায়োলোজিক্যাল ড্রেসিং হিসাবে কাজ করে। সকল ধরনের পোড়াজনিত ক্ষত ভালভাবে পরিষ্কার করার পর সেখানে লোকাল এন্টিবায়োটিক ক্রিম যেমন: সিল ক্রিম, ডার্মাজিন, বার্নল ইত্যাদি দিয়ে ক্ষতস্থানে প্রলেপের মত লাগাতে হবে। এই এন্টিবায়োটিক ক্রিম ইনফেকশন কন্ট্রোল ছাড়াও প্রাথমিকভাবে ব্যথা উপশম করে এবং শরীরের অতি প্রয়োজনীয় তরল পদার্থ নি:সরণ বন্ধ করে। তবে রোগীর অবস্থা খারাপ হলে বা দগ্ধের পরিমাণ বেশি হলে অবশ্যই রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় চিকিত্সক বা চিকিত্সা কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
