সশস্ত্র বাহিনী ছাড়ছেন প্রিন্স উইলিয়াম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০২
যুক্তরাজ্যের প্রিন্স উই-লিয়াম ৭ বছরেরও বেশি সময় পর সশস্ত্র বাহিনীর চাকরি ছাড়ছেন। কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার উইলিয়াম আরএএফ সার্চ এবং রেসকিউ পাইলট হিসেবে তার সর্বশেষ শিফট পরিচালনা করেন। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, এখন থেকে ডিউক অব কেমব্রিজ রাজকার্যের পাশাপাশি দাতব্য কর্মকাণ্ডে মনোনিবেশ করবেন।