ভিয়েতনামে বামপন্থী সরকার উত্খাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে দেশের সাবেক এক সেনা কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত।
সরকারি কর্মকর্তা জানান, দক্ষিণ মধ্য-উপকূলীয় ফু ইয়েন প্রদেশের একটি আদালতে নগো হাও (৬৫) দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ভিয়েতনাম যুদ্ধ চলাকালে দক্ষিণ ভিয়েতনামে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের অধীনে কর্মরত ছিলেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিয়েতনামে নিষিদ্ধ গণতন্ত্রকামী জোটের নামের ওই সেনা কর্মকর্তার নির্দেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তনের দায়ে নগো হাও অভিযুক্ত হয়েছেন।
