রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৩১ থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরের লক্ষ্যে নির্মিত জনগণের স্বাস্থ্যসেবায় কোন কাজে আসছে না। জানা গেছে, এইচএমপিএসপি কার্যক্রমের সংশোধিত পিআইপিয়ের আওতায় ৪র্থ পর্যায়ের ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগ্রো ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ঠিকাদারী প্রতিষ্ঠান গত জানুয়ারি ২০১০ সালে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। তিন বছর পার হলেও এই ভবনটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কোন কাজে আসছে না। এলাকাবাসী জানান, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের অনুমোদনের জন্য স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শহিন আরা হক জানান, অনুমোদন না হওয়ায় কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত ভবনে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।
