মির্জাপুরে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩০
মির্জাপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধিদের মাঝে সেলাই মেশিন ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিকল্প উন্নয়ন সংস্থা বিডিএসের প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের আওতায় ও সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, সমাজ সেবা অফিসার আব্দুল মজিদ, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, বিকল্প উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আবু রায়হান সিদ্দিকী এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ।