স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে করায় ৩ জন গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
আত্রাইয়ে ৯ম শ্রেণির ছাত্রীকে প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেছে বিবাহিত এক যু্বক। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ এ ঘটনায় ওই যুবকসহ তিনজনকে আটক করেছে। জানা যায়, উপজেলার জয়সাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মিতু খাতুনকে গত ৭ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই উপজেলার কোলা গ্রামের শের আলীর বিবাহিত পুত্র মিন্টু তার মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে নওগাঁয় তাদের কোর্টম্যারেজ হয় বলে জানা যায়। এদিকে বুধবার এ ঘটনায় গ্রেফতারকৃতদের নওগাঁ জেলহাজতে এবং উদ্ধারকৃত মিতুকে জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।