উপজেলায় দিনদিন বেড়েই চলছে স্কুলছাত্রী ধর্ষণের সংখ্যা। সপ্তাহের ব্যবধানে চার স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আতংকের মধ্যে পড়েছে অভিভাবকরা। আর এ ধর্ষণের ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ভূঞাপুরে ৫ দিনে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী। এছাড়া একটি মাদরাসার পিয়ন দ্বিতীয় শ্রেণীর আরেক ছাত্রীকে ধর্ষণ করে বলে জানা গেছে। গোপালপুর সদর উপজেলার মৃত দুলাল মিঞার মাদকসেবী পুত্র সোহেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। গ্রেফতার হওয়া মাসুদ নামের এক ধর্ষক পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে ৫ দিন ধরে ওই দুই শিশু ছাত্রীকে ধর্ষণ করার কথা। বিষয়টি জানাজানি হওয়ার পরই তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধর্ষিতা এক ছাত্রীর পিতা ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
