জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সিমলার হাতে ইদানীং মূলধারার কমার্শিয়াল ছবি একেবারেই কম থাকলেও ভিন্নধর্মী একাধিক চলচ্চিত্রে তিনি একাধারে কাজ করে চলেছেন। ক্যারিয়ারের এই পরিণত বয়সকে অনেকে কটাক্ষ করে পড়তি বয়স বললেও তার তাতে কোন ভ্রুক্ষেপ নেই। সিমলার কথায় ‘আমি নিজে থেকেই একটু আলসে টাইপের। নিজের মতো করেই পথ হাঁটতে পছন্দ করি। তাই আলাদাভাবে কাউকে কিছু বলার নেই। লবি মেইনটেইন করে আমার ছবিতে কাজ করা হবে না। তাই এখন ভিন্নধর্মী গল্পে একটু বেছে বেছে কাজ করতে শুরু করেছি।
