ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতি হ্রাস সম্ভব। গতকাল ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, তথ্য কমিশনের সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার ও প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প বাস্তবায়ন ম্যানেজার ফারহানা আফরোজ।
ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে নবম ব্যাচের কর্মশালার সূচনা অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী সদস্য মুরসালিন নোমানী ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য মাহফুজা জেসমিন বক্তব্য রাখেন। ডিআরইউ’র কল্যাণ সম্পাদক নাজমুল আহম্মদ তৌফিক ও কার্যনির্বাহী সদস্য জামিউল আহসান সিপু ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। ডিআরইউ’র উদ্যোগে ধারাবাহিক আয়োজনের গতকাল নবম ব্যাচের এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নেন।
