হ্যাভিট এইচভি টি-৭০৩ ট্যাব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৫
কম্পিউটার সিটি টেকনোলজিস বাজারে এনেছে হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭০৩ মডেলের অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১.১ সমৃদ্ধ ট্যাব। থ্রিজি মডেম সমর্থিত ট্যাবটিতে রয়েছে ৭” হাই রেজুলেশন ডিসপ্লে, ১.২ গিগাহার্জ প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি স্টোরেজ, ডুয়াল ক্যামেরা, ওয়াই-ফাই, ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড সমর্থন। রয়েছে লেদার কাভার ও ১ বছরের বিক্রোয়োত্তর সেবা। মূল্য ৭,০০০ টাকা। ফোন :৯৬১২৬২৯-৩০, ৯৬৭০৩৭৩।