প্রীতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৮
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জানা যায়, চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালার ১৮ লক্ষ টাকার চেক বাউন্স হয়। আর চেক বাউন্স হওয়াতেই অভিযোগ দায়ের করেন সেই চিত্রনাট্যকার। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত প্রীতিকে ৪ বার হাজিরা দিতে বলা হলেও একবারও হাজির হননি তিনি। তাই তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। প্রীতির আইনজীবী জানায়, প্রীতি দেশে না থাকার কারণে হাজিরা দিতে পারেননি।