‘গ্লিটার স্টার’-এ সুমীর সঙ্গে ইমন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৮
একসময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী এসএ টিভিতে ‘গ্লিটার স্টার’ শিরোনামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেছেন। এই অনুষ্ঠানটির মধ্য দিয়েই কোনো চ্যানেলে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে হাজির হলেন তিনি। মাহবুবা ইসলাম সুমী জানান, ‘আমি উপস্থাপনা পেশায় একেবারেই নতুন। তারপরও চেষ্টা করছি ভালো কিছু করার। প্রতিটি পর্বে তারকা বাছাই থেকে শুরু করে সবদিকেই ভালো মনোযোগ দিতে হয়। এবারের পর্বে আমার এই অনুষ্ঠানে হাজির হয়েছেন মডেল-অভিনেতা ইমন। অনুষ্ঠানে দর্শকরা ইমন ও চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’ উল্লেখ্য, অনুষ্ঠানটি আজ রাত ১১টায় এসএ টিভিতে প্রচার হবে।