বলিউড পারফেক্টশনিস্ট আমির খানই সর্বপ্রথম বলিউড বক্স অফিসে ব্লকবাস্টার রেকর্ড সৃষ্টি করেছেন। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবি উপহার দিয়ে বলিউড বক্স অফিসে রেকর্ড ভেঙেছিলেন, এবং তার রেকর্ড ভাঙতে ৪ বছর সময় লাগে বলিউডের। সম্প্রতি শাহরুখ খান তার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবি দিয়ে আমিরের রেকর্ড ভাঙেন। সম্প্রতি আমিরের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, আমির পুরোপুরি নিশ্চিত যে, তার ‘ধুম থ্রি’ শাহরুখের রেকর্ড ভাঙবে। এবং তার এবারের রেকর্ড ভাঙতে ২০২০ সালের প্রয়োজন হবে।
