ক্ষমতা হারানোর পর প্রথম মুখ খুললেন জুলিয়া গিলার্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
জুলিয়া গিলার্ডকে টপকে গত জুনে অস্ট্রেলিয়ার লেবার পার্টির প্রধান হন কেভিন রুড। নির্বাচনে দলের পরাজয়ের পর এই প্রথম মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। জানালেন নিজের দুঃখ, কষ্ট ও যন্ত্রণার কথা। ৫ হাজার শব্দের এক প্রবন্ধে গিলার্ড লেবার দলের শিক্ষা ও ভবিষ্যত্ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ক্ষমতা হারানোর কষ্ট শারীরিক ও মানসিক উভয়ভাবে উপলব্ধি করা যায়। ফলাফল প্রকাশের রাত তিনি একা কাটিয়েছেন। তিনি আরো বলেন, লেবারদের পরাজয়েরে অন্যতম কারণ কেভিন রুড সত্যিকার অর্থে নতুন কোন আইডিয়া জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তিনি গিলার্ড সরকারের পরিকল্পনার অর্জনগুলো তুলে ধরতে পারেননি। কি কারণে আবার লেবারদের ফিরিয়ে আনা দরকার তা তিনি জনগণের সামনে তুলে ধরতে পারেননি। লেবার দলকে ১৯৯৬ সালের নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে কোন নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে হবে আর কোনটা না রাখলেও চলবে।