মার্কিন প্রতিবেদন প্রকাশ

মানবপাচার রোধে অগ্রগতি নেই সিঙ্গাপুরে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
মানবপাচার রোধে সিঙ্গাপুরে কোন অগ্রগতি হয়নি। সম্প্রতি মানবপাচার বিষয়ক যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং-ইন-পার্সনস (টিআইপি) ২০১৩-এর প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য বেরিয়ে এসেছে। এতে বিশ্বের ১৮৮টি দেশের মানবপাচার সংক্রান্ত রিপোর্ট তুলে ধরা হয়েছে। গত বছর সিঙ্গাপুর দ্বিতীয় পর্যায়ের (পিআর-টু) তালিকায় ছিল। চলতি বছরেও একই অবস্থানে রয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের জোরপূর্বক কাজ করানো হয়। তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া, বেতন আটকে রাখা, দেশে ফেরত পাঠিয়ে দেয়া, মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন ইত্যাদির শিকার হতে হয়।