ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনে দেশের দক্ষিণাঞ্চলে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুসলিম বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সরকার এবং মোরো ন্যাশনাল ফ্রন্ট উভয়ে শনিবার থেকে জামবোয়ানগা শহরে যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছে। বিদ্রোহীরা ১শ’ স্থানীয় বাসিন্দাকে জিম্মি করে রেখেছে। আলোচনার উদ্দেশ্য এই অচলাবস্থার অবসান ঘটানো। সোমবার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে। সহিংসতার কারণে ১৫ হাজার বাসিন্দা অন্যত্র সরে গেছে। আলোচনায় বসার জন্য কোন পক্ষ থেকে কোন পূর্বশর্ত দেয়া হয়নি।
