কোলেস্টেরল থেকে হার্টঅ্যাটাক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
হার্টঅ্যাটাক নিয়ে উদ্বিগ্ন নন এমন পঞ্চাশোর্ধ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। অথচ সচেতন হলে অনেক ক্ষেত্রে হার্টঅ্যাটাক রোধ করা যায়। শরীরের অন্যতম ভাইটাল অরগান হার্ট। হার্টের রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী সরু হওয়ার কারণে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় মূলত: হার্টঅ্যাটাক হতে পারে। আর এ ক্ষেত্রে রক্তের কোলেস্টেরল হার্টঅ্যাটাকের জন্য অনেক ক্ষেত্রে দায়ী। কারণ যার রক্তে যত বেশি পরিমাণ কোলেস্টেরল থাকে তার হার্টের রক্তনালীতে কোলেস্টেরল জমে প্যাক তৈরি হয় তত বেশি। আর এই প¬্যাক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হার্টের করনারী ধমনীর ভিতরের দেয়ালে চর্বি জমে যাওয়া। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে যার হার্টের রক্তনালীতে চর্বি বেশি জমবে তার আকস্মিক হার্ট এ্যাটাকের ঝুঁকি তত বেশি। তাই হার্টঅ্যাটাকের হাত থেকে নিজেকে রক্ষার জন্য অবশ্যই রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে। তবে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়াম সবচেয়ে ভালো। পাশাপাশি কোলেস্টেরল যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে অবশ্যই কোন চিকিেকর পরামর্শ অনুযায়ী রক্তের কোলেস্টেরল স্বাভাবিক মাত্রায় রাখতে ওষুধ সেবন করা উচিত। রক্তের স্বাভাবিক টোটাল কোলেস্টেরল ১৫০, ভালো কোলেস্টেরল এইচডিএল ৩৫ ভাগের বেশি, খারাপ কোলেস্টেরল এলডিএল ১০০-এর নিচে এবং ভাসমান চর্বি ট্রাইগি¬সারাইড ১৫০ মাত্রার নিচে থাকা স্বাভাবিক। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ