বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
গত শুক্রবার রাজধানীর একটি চাইনিজ রেস্তোরাঁয় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী পরিষদের সভা সমিতির সভাপতি ফকির আশরাফের সভাপতিত্বে ও মহাসচিব জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহিফজুর রহমান বাবুল মাজেদুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি অনুষ্ঠান অক্টোবরে করার প্রস্তাব করেন এবং বৃহত্তর ময়মনসিংহ ভবন নির্মাণে শীঘ্র কাজ শুরু করার আহবান জানান। সভায় সমিতির উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং শিক্ষা ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। অর্থ সচিব নাজমুর রহমান তালুকদার শিক্ষা ট্রাস্টির অর্থসহ সমিতির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।—প্রেস বিজ্ঞপ্তি