শনিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে “নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ আপনারা আছেন কেমন শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত সংলাপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার নুরুল আমিন। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ।
উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, সাইয়েদা জাহানারা বারেক ওসি মতিউর রহমার, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ শাহাদাত্ হোসেন হাজনরা, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, শফিকুল কবির বাবুল তালুকদার, সিদ্দিকুর রহমান টুলু, তানভির হোসেন বাবু তালুকদার, মশিউর রহমান মৃধাসহ সরকারি-বে-সরকারি কর্মকর্তাকে জনপ্রতিনিধি, শিক্ষক, সুধী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় কুসুমের আত্মকথন নামক এক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
