শ্যামনগরে চার বছর এসিল্যান্ড নেই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন প্রশাসনিক পর্যায়ে তিন কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদ শূন্য। গত ৪ বছর যাবত্ সহকারী কমিশনার (ভূমি) না থাকায় নির্বাহী অফিসার দৌলাতুজ্জামান খান এসিল্যান্ড বা সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছিল। কিন্তু গত তিন মাস যাবত্ উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য রয়েছে। পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌফিক-ইলাহী চৌধুরী মাঝে-মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল বারী মামলা মোকাদ্দার ঝামেলা পড়ে দীর্ঘদিন ধরে প্রত্যক্ষভাবে অফিসিয়াল দায়িত্ব পালন করছেন না। এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্যামনগরে থাকলেও কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। শ্যামনগরের মত বৃহত্ উপজেলায় প্রশাসনিক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী অফিসার না থাকায় আইন শৃঙ্খলা মিটিংসহ অফিসিয়াল র্কাযক্রম স্থবির হয়ে পড়েছে।