রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ২০১৩-১৭ মেয়াদে মাহমুদ জামাল বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৯টি ভোটের মধ্যে তিনি ৬০ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা পান কেবল ১ ভোট। এর আগে প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে রাজশাহীর মোঃ শামসুজ্জামান আওয়াল, সিরাজগঞ্জ জেলার জান্নাত আরা হেনরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ আব্দুল হান্নান; সহ-সাধারণ সম্পাদক পদে নাটোর জেলার সৈয়ম মোস্তাক আলী, যুগ্ম-সম্পাদক পদে মোঃ খায়রুল আলম ফরহাদ ও পাবনা জেলার এস মুস্তাকিম সবুজ, কোষাধ্যক্ষ পদে রাজশাহী জেলার ফয়সাল কবির চৌধুরী, পাঁচজন সদস্য পদে মোঃ মুরাদুজ্জামান এলান, মোঃ আখতারুজ্জামান বাবলু, ইন্তেখাব আলম বাবর, মোঃ আকবর আমিন বিদুত্ ও মোঃ আরমান আলী এবং দুইজন সদস্য পদে মাকসুদা আলম ও কিবরিয়া আক্তার বানু বেসরকারিভাবে নির্বাচিত হন।
