দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকানরা ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে।
প্রথমে ব্যাট করে আয়েশা রহমানের ৩৪ ও লতা মন্ডলের ৩১ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করেছিল বাংলাদেশ। আফ্রিকার মারিজানে ক্যাপ ৬ রানে ৪ উইকেট নিয়েছেন।
জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ১১.৩ ওভারে লক্ষে পৌছে যায় আফ্রিকানরা।
