ফাইনালে সাকিবকে ছাড়াই মাঠে বাংলাদেশ

আপডেট : ১৭ মে ২০১৯, ১৬:০৫

বাংলাদেশ সবশেষ ফাইনাল খেলেছে গত বছরের সেপ্টেম্বরে। সেটা দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল। সেবার অল্পের জন্য ভারতের কাছে শিরোপা হাত ছাড়া হয় বাংলাদেশের। তখন চোট নিয়েই খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এই চোটের জন্যই ফাইনালে খেলতে পারেননি। 

একই ঘটনার পুনরাবৃত্তি হলো আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। চোটের কারণে এবারও শিরোপা লড়াইয়ের ম্যাচে সাকিবকে পাচ্ছে না দল। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। তাই সাকিব ছাড়াই মাঠে নামছে টাইগাররা। 

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য আরেকটি সুযোগ। কারণ এর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ৬টি ফাইনালে হেরেছে বাংলাদেশ। এবার শিরোপা জয়ের আশায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। 

ডাবলিনে মালাহাইডে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচটি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, সুনিল আমব্রিস, ড্যারনে ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রেমন রিফার, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

ইত্তেফাক/জেডএইচ