শুরু হচ্ছে ‘অ্যাইজলেস ইউর লাইফ স্টাইল’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:২১
এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অ্যাইজলেস ইউর লাইফ স্টাইল’। লাইফ স্টাইল বিষয়ক নতুন এ অনুষ্ঠানে উঠে আসবে সেলিব্রেটিদের রূপ রহস্য। আড্ডা বিষয়ক এ অনুষ্ঠানে একই সঙ্গে দেয়া হবে সুস্থ থাকার নানা ধরনের পরামর্শ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অ্যান্টি অ্যাইজিং মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাহানারা ফেরদৌস খান (ঝুমু খান)। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মো. নুরুজ্জামান। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।