ঘোড়াঘাটে ৫শ বোতল ফেন্সিডিলসহ ২জন আটক

আপডেট : ১৭ মে ২০১৯, ১৭:০২

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫শ বোতল ফেনসিডিল ও হাইয়েস মাইক্রোবাসসহ ২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭ টা ১৫ মিনিটে উপজেলার রাণীগঞ্জ বাজারের পশ্চিমে নওরীণ ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশির এক পর্যায়ে (ঢাকা মেট্রো-চ-১১-৯০৫০) একটি হাইয়েস মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাস তল্লাশি করে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মাইক্রোবাস মালিক চালক রবিউল ইসলাম (৩৬) ও সহযোগী ইউনুস আলীকে (৩৯) আটক করে।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার মেঘলা উপজেলার করিয়াবাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে রবিউল ইসলাম ও অপর সহযোগী একই জেলার তিতাস উপজেলার জগতপুর গ্রামের আব্দুল রহিমের পুত্র ইউনুস আলী।

আরও পড়ুন: মতলব বালি চাপা পড়ে হতাহত দুই শিশু

ঘোড়াঘাট থানায় হাকিমপুর সার্কেলের এএসপি আখিউল ইসলাম জানান, হাকিমপুর থেকে তারা ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো।

ইত্তেফাক/নূহু