কাকনহাটে শেষ হলো আদিবাসী মেলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
গোদাগাড়ীর কাকনহাটে শেষ হয়েছে এক দিনের আদিবাসী মেলা। গতকাল শনিবার সকাল ১০টায় কাকনহাট পৌরসভা চত্বরে আদিবাসী মেলার উদ্বোধন করেন, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কাকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, রাজশাহী আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র রাজোয়াট, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক শিলা তাসনীম হক, প্রতিনিধি কার্ত্তিকচন্দ্র মন্ডল, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, আসুস’র নির্বাহী পরিচালক রাজকুমার সাও, গোদাগাড়ী জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নন্দলাল টুডু, সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তীর্কি, দিঘরী পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ খা খা প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, আদিবাসীদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।