নওগাঁর মান্দায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এমপি পুত্র সুজাউদ্দৌলা প্রামানিক বিপ¬বের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার লাঞ্ছিত হয়েছে। জানা গেছে, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টায় প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ের প্রতাবের চায়ের দোকানে বসে প্রসাদপুর গ্রামের মৃত বিপেন চন্দ্র সরকারের পুত্র আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সরকার চা খাওয়ার সময় বর্তমান মহাজোট এমপি ইমাজউদ্দিন প্রামানিকের পুত্র ও উপজেলা কৃষকলীগের সভাপতি সুজাউদ্দৌলা প্রামানিক বিপ¬বের সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে গালাগালি করে চলে যায়।
ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রসাদপুর বাজারের হাসপাতাল রোডের জিরো পয়েন্টে বসে থাকা অবস্থায় তকিমুজ্জামান পুটুর দোকানের সামনে বিপ¬বের মুখোশধারী সন্ত্রাসীবাহিনী হাতে লাঠি-সোটা, হকিষ্টিক, রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেদম মারপিট করে লাঞ্ছিত করে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এদেশ ছেড়ে ভারতে চলে যাবার জন্য বলে। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ অনাকাঙ্ক্ষিত ও অতর্কিত ঘটনায় প্রসাদপুর বাজারের সংখ্যালঘু পরিবারের মাঝে চরম ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
