সিদ্ধিরগঞ্জে ছাত্রের রহস্যজনক মৃত্যু \ শিক্ষকরা পলাতক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকার দারুত তাকওয়া তাওফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষ থেকে ফয়সাল (১০) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই ঐ মাদ্রাসার শিক্ষকরা পলাতক রয়েছেন। পুলিশ শুক্রবার রাতে ফয়সালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাজীরটেক গ্রামের মো. আয়েত উল্লাহর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই উত্তম কুমার রায় জানান, গলায় রশি পেঁচানো অবস্থায় মাদ্রাসার ছাত্র ফয়সালের লাশ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।