সারিয়াকান্দি বিএনপির কর্মী সভা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
গত শনিবার সকালে সারিয়াকান্দি উপজেলা বিএনপির কর্মী সভা সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সারিয়াকান্দি বাসভবনে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হোসেন বেলা মণ্ডল প্রমুখ।