বিটিসিএলের ওয়ার্কচার্জড কর্মচারীদের অবস্থান কর্মসূচি আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
আজ সকাল থেকে ‘অনড় অবস্থান’ কর্মসূচি পালন করবে বটিসিএল-এর ওয়ার্কচার্জড কর্মচারীবৃন্দ। কোম্পানির কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে। টিঅ্যান্ডটি বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন (২০তম) গ্রেডে বেতন ধার্য করে ২ হাজার ৯৭২ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। ৪ বছর অতিক্রান্ত হলেও এই কর্মচারীরা স্থায়ী নিয়োগ ও কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন না।