ঢাকায় উইন্ডোজ ডেভেলপার’স কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৩
সম্প্রতি রাজধানী ঢাকার আইডিবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেল মাইক্রোসফটের উইন্ডোজ ডেভেলপারস কনফারেন্স ২০১৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং এমসিসি লিমিটেডের যৌথ সহায়তায় এই কনফারেন্স আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাইক্রোসফটের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব এবং আইসিটি সচিব এনআই খান টেলিফোনে প্রধান বক্তব্য রাখেন। এ ছাড়াও দিনব্যাপী এই অনুষ্ঠানে মাইক্রোসফটের কারিগরি বিশেষজ্ঞ এমজে ফেরদৌস, এমসিসি লিমিটেডের ডেপুটি ডিরেক্টর জাকি হায়দার, স্থানীয় অ্যাপ বিশেষজ্ঞ স্বাগত প্রতীক, ইয়াসির রাহাত অনিন্দ, ফয়জুল করিম, এবং শেখ আব্দুল্লাহ আল-যুবায়ের তাদের উইন্ডোজ স্টোর এবং উইন্ডোজ ফোন অ্যাপ তৈরির কারিগরি বিষয়াবলীর উপর আলোকপাত করেন। এই কনফারেন্সে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।