টেনডা পণ্যে লাকি কুপন ড্র

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৪
টেনডা নেটওয়ার্কিং পণ্যের পরিবেশক সাউথ বাংলা কম্পিউটারস টেনডা পণ্যের ডিলার ও ক্রেতাদের জন্য ‘টেনডা লাকি কুপন ড্র’-এর আয়োজন করেছে। এই আয়োজনে প্রথম ১ লক্ষ টাকার টেনডা পণ্য ক্রয়ে থাকবে একটি এবং পরবর্তী ৫০ হাজার টাকার পণ্য ক্রয়ে আরেকটি টেনডা লাকি কুপন সরবরাহ করা হবে। টেনডা পণ্যের জন্য প্রযোজ্য এই অফারে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ডিজিটাল ক্যামেরা। এ ছাড়াও রয়েছে আরও উপহার। এই অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।