আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে মহিলা পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
আফগানিস্তানে গুলিবিদ্ধ শীর্ষ মহিলা পুলিশ কর্মকর্তার হাসপাতালে মৃত্যু হয়েছে। আগেরদিন হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহে পুলিশ হেড কোয়ার্টারের বাইরে গুলিবিদ্ধ হন লেফটেন্যান্ট নিগার। গত কয়েক মাসে তিনজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ধরনের হামলায় নিহত হলেন। গত জুলাইয়ে হেলমান্দে অফিসে যাওয়ার পথে নিহত হন ইসলাম বিবি। হেলমান্দের পুলিশ কর্মকর্তাদের প্রতিনিয়ত জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের হুমকি মোকাবিলা করতে হয়। নেগারের ওপর হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। হেলমান্দের গভর্নরের মুখপাত্র তার ওপর হামলাকারীদের আফগানিস্তানের শত্রু বলে অভিহিত করেছেন। বিবিসির ডেভিড লয়েন জানান, আফগান পুলিশ ও সামরিক বাহিনীর ওপর দিন দিন চাপ বাড়ছে। আফগানিস্তানে মহিলা পুলিশ সদস্যের সংখ্যা ১৬ শত যা মোট পুলিশের মাত্র ১ শতাংশ।