তিন দেশে শামীম শাহেদের নাটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
‘যদি ভালো না লাগে তো দিও না মন’ গল্পটি হুমায়ূন আহমেদ লিখেছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাসপাতালে বসে। গত ঈদুল ফিতরে ঈদের অনুষ্ঠানমালায় এই টেলিফিল্মটি প্রচারিত হয়েছিল। এবার হুমায়ূন আহমেদের সেই গল্পের ছায়া অবলম্বনে আরেকটি টেলিফিল্ম তৈরি হয়েছে। নাম ‘যদি ভালো না লাগে তো দিও না মন ২’। পরিচালনা করেছেন রায়হান খান। টেলিফিল্মটির শুটিং হয়েছে সু্ইজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান আর ফ্রান্সের সালেভ শহরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, শামীম শাহেদ, সাজু মুনতাসির প্রমুখ। টেলিফিল্মটি আগামী ঈদুল আজহা’য় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা শামীম শাহেদ বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের গল্প সবার কাছে ভালো লাগে। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’-এর প্রথম খণ্ডটি দারুণ দর্শকপ্রিয় হয়েছিল। আশা করি, এবারও ব্যতিক্রম হবে না।’ অভিনেত্রী তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প দারুণ লেগেছে। এতে কাজ করতে পেরে ভালো লাগছে। সু্ইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সে দারুণ সব লোকেশনে শুটিং হয়েছে।’