উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে গত রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ৯০ বছর বয়সী এই অভিনেতা আকস্মিক বুকের ব্যাথায় আক্রান্ত হলে তাকে জরুরিভিত্তিতে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। তাকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে, সে সম্পর্কে কিছু বলেনি ডাক্তাররা। এই ঘটনায় বলিউডের শীর্ষ অনেক তারকাই এসে হাজির হন লীলাবতীতে। এ ছাড়াও তার খবর পাওয়ার জন্য হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ জনতারাও ভিড় জমিয়েছে। উল্লেখ্য, ‘কিং অব ট্র্যাজেডি’খ্যাত এই অভিনেতা ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’র মতো অমর সব চলচ্চিত্র উপহার দিয়েছেন।
