বলিউডি সিনেমায় চুম্বন দৃশ্যের ইতিহাস বেশ দীর্ঘ। আর এই ইতিহাসকে যারা সমৃদ্ধ করেছেন, তারাই একইসাথে আদৃত এবং কোনো কোনো ক্ষেত্রে নিন্দিতও হয়েছেন। হালে এমন ইতিহাস নির্মাতাদের মধ্যে এগিয়েই রয়েছেন ইমরান হাশমি। তবে একের পর এক চুম্বন দৃশ্যে অভিনয় করে যাওয়া ইমরান হাশমি অনেকটাই একঘেয়ে হয়ে উঠেছেন দর্শক-নির্মাতাদের কাছে। তাই বলে অন্যরা থেমে নেই। সাম্প্রতিক কালের অনেক সিনেমাতেই চুম্বন দৃশ্য থাকলেও এবারে আলোচনার শীর্ষে উঠে এসেছেন আনুশকা শর্মা। রাজকুমার হিরানির পরবর্তী আকর্ষণ ‘পিকে’ ছবিতে আনুশকা রেকর্ড গড়েছেন বলিউডের ইতিহাসের দীর্ঘতম চুম্বন দৃশ্যে অভিনয় করে। আর এই রেকর্ড গড়তে তার সাথে ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এ কারণেই দৃশ্যটির ‘পারফেকশন’ নিয়ে সন্দেহ নেই কারও। ছবি মুক্তি পেতে দেরি থাকলেও তাই এখন থেকেই ‘পারফেক্ট’ চুম্বনের এই দৃশ্যটি নিয়ে আগ্রহের কমতি নেই কারও।
