দুই দিনেই ২৬ কোটি রুপি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
বলিউড সংবাদের বর্তমান ট্রেন্ডে দেখা যায় কোন ছবি কত আয় করল, তা নিয়ে ব্যাপক শোরগোল লেগে থাকে। এই ধারায় এবার নজর কাড়ল ‘গ্র্যান্ড মাস্তি’। কমেডিধর্মী এই ছবিটি প্রথম দুই দিনেই আয় করেছে ২৬ কোটি রুপি। ইদানীংকার হিসেবে সংখ্যাটি খুব বড় না হলেও সিনেমাটি আলোচনা তুলেছে অন্য কারণে। এ ছবির নির্মাণ ব্যয় মাত্র ৩৫ কোটি রুপি। এখনও পুরো সপ্তাহ পড়ে আছে! সহজ হিসেবেই বলা যায়, লাভের মুখ দেখতে যাচ্ছে ছবিটি। ‘গ্র্যান্ড মাস্তি’র প্রযোজক-পরিচালক-অভিনেতা-অভিনেত্রীরাও তাই আছেন মাস্তিতে।