জন্মদিন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
সঞ্জয় কাপুর :বলিউডের একসময়ের ব্যস্ত অভিনেতা। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে ‘প্রেম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। তবে এই ছবিতে তেমন সাড়া না ফেলতে পারলেও দ্বিতীয় ছবি ‘রাজা’তে ব্যাপক আলোচিত ও পরিচিত হন তিনি। তারপর ঘোর ব্যস্ততার সঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন। সেরা অভিনেতা হিসেবে একাধিকবার সম্মাননাও গ্রহণ করেছেন। সর্বশেষ ২০১০ সালে তার অভিনীত ‘প্রিন্স’ ছবিটি মুক্তি পায়। এখন তিনি ‘হেরা ফেরি ৪’-এ অভিনয় করছেন।