আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান সরকার, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
