মঙ্গলবার
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএলইসি)ঃ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অভিষেক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে।
ভাওয়াইয়া গানের দলঃ সফিউল আলম রাজার একক ভাওয়াইয়া সন্ধ্যা ৬টায়, শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে।
দেশপ্রেমিক জনগণের মঞ্চঃ ‘নির্বাচনী আইনের কালাকানুন বাতিল করুণ’ শীর্ষক আলোচনা সভা, বিকাল ৩টায়, সাংস্কৃতি বিকাশ কেন্দ্র।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদঃ ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’র মতবিনিময় সভা, বিকাল ৫টায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে।
বালাদেশ ছাত্রলীগঃ শিক্ষা দিবস উপলক্ষে ‘এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু’র দাবিতে মিছিল ও সমাবেশ, বেলা ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টঃ ‘প্রস্তাবিত শিক্ষা আইন, শিক্ষায় অর্থায়ন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের অধিকার এবং জাতীয় বাজেটে ন্যায়পরায়নতা’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
ইউডা : চারুকলা অনুষদের এক যুগে পদার্পণ উপলক্ষে চিত্র প্রদর্শনী, শিল্পকলা একাডেমী, দুপুর ১২টা।
