ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু

পরশুরাম বাউর পাথর ও ধনীকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় জয়ী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল সোমবার বিকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে পরশুরাম উপজেলার বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফেনী সদর উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে পরশুরাম ধনীকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ব্যবধানে ফেনী সদর উপজেলার সরিষাদি হাসমত আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের বিরুদ্ধে জয়ী হয়। এ প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলা দল অংশ নিচ্ছে।