মনোনয়নপত্র জমা দিলেন নৌমন্ত্রী শাজাহান খান

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৩:৩৯

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকালে মাদারীপুর জেলা রির্টানিং অফিসার মো. ওয়াহিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃঞ্চ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান কালু খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। 

 

উল্লেখ্য, মাদারীপুর-২ আসন থেকে শাজাহান খান ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

 

 

ইত্তেফাক/ইউবি