আপনার পিসির র্যামে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, তা উইন্ডোজ থেকেই জানতে পারবেন। এর জন্য Control Panel থেকে যেতে হবে Administrative Tools-এ। এখান থেকে Windows Memory Diagnostic-এ গেলেই পাবেন পিসির র্যাম পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা। সেগুলো অনুসরণ করেই পরীক্ষা করুন র্যাম।