‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে অভিনয় করাটা চারটে খানে কথা নয়। পুরো বিশ্বে এই সিরিজটি ব্যাপক জনপ্রিয় ও প্রশংসিত। এমনই একটি সিরিজে অভিনয়ের জন্য মাত্র ক’দিন আগে প্রায় পাকা কথা হয় দীপিকার সঙ্গে নির্মাতার। বেশ ক’টা দিন দীপিকাও অনেক উত্তেজিত ছিলেন। কিন্তু, হঠাত্ করেই যেন সব উত্তেজনা থেমে গেল। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ ছবিতে কাজ করছেন না তিনি। কারণ হিসেবে জানা যায়, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু হয়। কিন্তু শুটিংয়ের সিডিউল মিলছে না দীপিকার। আর এত অল্প সময়ে সিডিউল মেলানোও তার পক্ষে সম্ভব না। কারণ, এখন তিনি শাহরুখ খানের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করছেন। যা চাইলেই এখন পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে, বলিউডের আরেক জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ‘রামলীলা’ ছবিটি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই। এর ক্যাম্পেইনেও সময় দিতে হচ্ছে তাকে। তাই সাধ থাকলেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে অভিনয়ের সাধ্য হচ্ছে না দীপিকার।
