২০১৪ সালে ভারতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৪তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। মাত্র পাঁচদিন আগে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ৬৩ বছর বয়সী মোদী এবার বেশ ব্যতিক্রমীভাবে জন্মদিন পালন করেন।
মঙ্গলবার সকালে মোদী তার একসময়ের প্রতিদ্বন্দ্বী এবং গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী কেশবভাই প্যাটেলের বাসায় গিয়ে তার সাথে দেখা করেন। এছাড়া, মোদী তার সাথে দেখা করতে আসা মানুষের কাছ থেকে ফুলও নেন। সোনালী কুর্তা পরিহিত মোদী অবশ্য দিনের শুরুতেই তার ৯৫ বছর বয়সী মা নর্মদাবেনের বাসায় যান। মোদি বলেন, ‘আমি আমার মায়ের আশীর্বাদের জন্য এসেছি। এর চেয়ে বড় কিছু আর নেই।’ খবর টাইমস অব ইন্ডিয়া।
