নতুন মন্ত্রিসভা ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার তার প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। যেখানে অভিজ্ঞ সংসদ সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। অ্যাবোট একটি স্থিতিশীল সরকার গঠনের অঙ্গীকার করেছেন।- রয়টার্স অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্বারোপের প্রতিজ্ঞা করে নির্বাচনে জয়ী হন অ্যাবোট। তিনি জো হকিকে কোষাধ্যক্ষ এবং ম্যাথিয়াস কোরম্যানকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আর অ্যাবোটের সহকারী লিবারেল পার্টির নেতা জুলি বিশপ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অ্যাবোটের ২০ সদস্যের মন্ত্রী পরিষদে জুলি বিশপই একমাত্র নারী। অ্যাবোট বলেন, আমার বিশ্বাস এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ মন্ত্রিসভার একটি হতে যাচ্ছে। আমার মনে হয় বিরোধীদল থেকে যখন আপনি সরকারী দলে পরিণত হবেন তখন অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি। ৭ সেপ্টেম্বর নির্বাচিত হওয়ার পর এটাই অ্যাবোটের প্রথম সাংবাদিক সম্মেলন।