ফ্রান্সের রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যালডিব্যারান রোবোটিকস তৈরি করেছে মানুষের আকৃতির রোবট ‘নাও’ (Nao)। পাশের ছবিতে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদকে এই রোবট হাতে দেখা যাচ্ছে।
০০০০
পাশের ছবিতে যে ক্ষুদ্রাকৃতির ড্রোন হেলিকপ্টারটি দেখা যাচ্ছে, তাকে ইনফ্রারেড দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। জাপানি কিয়োশো’র তৈরি এই ড্রোনটি উড়ার সময় এলইডি লাইট জ্বালিয়ে সংকেত প্রদান করতে সক্ষম। এর নাম দেওয়া হয়েছে ‘নিওন ম্যাসেঞ্জার’।
০০০০
এক্সপেরিয়া জেড১ আর জি সিরিজের লেন্স ক্যামেরায় আলোচনায় রয়েছে সনি। এই লেন্স ক্যামেরাটিকে স্মার্টফোনের সাথেও ব্যবহার করা যায়। পাশের ছবিতে একটি অনুষ্ঠানে লেন্স ক্যামেরা ও এক্সপেরিয়া জেডকে একসাথে প্রদর্শন করছেন সনির একজন কর্মকর্তা।
০০০০
হারম্যান/কার্ডনের সাউন্ড সিস্টেমের পাশাপাশি হেডফোনও সেরা মানের বলেই স্বীকৃত। পাশের ছবিতে একটি প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে হারম্যান/কার্ডনের সোহো হেডফোন পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে কয়েকজন মডেলকে।
