গণতান্ত্রিক ঐক্য পরিষদের পরিচিতি সভা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা আওয়ামী লীগ ও বামদল সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সংশ্লিষ্ট ভোটারদের প্রতি আহ্বান জানান। বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ’র প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, দন্ত চিকিত্সা অনুষদের ডীন অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের ডীন অধ্যাপক ডা. ইসমাঈল খান উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এআরএম মনজুরুল আহসান বুলবুল, অ্যানার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, জনতা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবিএম বদরুদ্দোজ্জা, বিএমএ এবং স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এসএম বাহালুল মজনুন (চুন্নু), প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক নার্গিস জাহান বানু, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানম, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আব্দুর রউফ, ইউআইটিএস-এর উপাচার্য ড. মুহাম্মদ আবদুস সামাদ (কবি মুহাম্মদ সামাদ), বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আজিজুর রহমান, অ্যাডভোকেট মো. আবদুল্লাহ (আবু), সোনালী ব্যাংক লি.’র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, কৃষি ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. মো. লিয়াকত হোসেন মোড়ল, এপোলো গ্রুপের চেয়ারম্যান ড. মো. শামছুল হক ভুঁইয়া, বিএসএমএমইউ’র চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, শাহজালাল গ্রুপের চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট-এর আন্তর্জাতিক সভাপতি রামেন্দু (কৃষ্ণ) মজুমদার ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার আব্দুন নাঈম।