উত্তর বাড্ডায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এরা হলেন এসআই সুমন বড়ুয়া, কনস্টেবল মো. রফিক ও স্থানীয় মিস্ত্রি আবুল বাশার। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- বাবুল ও মিজানুর রহমান। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ওসি ইকবাল হাসান জানান, বেলা আড়াইটার দিকে হোসেন মার্কেটের সামনে ৩ যুবককে সন্দেহের বশে পুলিশ আটক করে।
